পুরাতন মালদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাচামারি রামচন্দ্রপুরে গভীর রাতে ঘটল মন্দিরে চুরির ঘটনা। জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা শিব নাথ হালদারের বাড়িতে একটি মনসা মন্দির আছে। রবিবার গভীর রাতে বেশকিছু দুস্কৃতি তাদের সেই মনসা মন্দিরে চুরি করে। মন্দিরের গ্রিলের তালা ভেঙে মন্দিরে থাকা প্রায় ২ ভরি সোনা ও ৪০ ভরি চাঁদির অলংকার নিয়ে চম্পট দেয় ওই দুস্কৃতির দল। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ার করা হয়। এলাকাবাসীদের দাবী এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় তারা আতঙ্কিত। পুলিশ যেন দ্রুত এই ঘটনার তদন্ত করে এবং দুস্কৃতিদের শাস্তি দেওয়া হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/4QSW7qKQTKE
মালদা